শিরোনাম
◈ মেসি নেই, এখন থে‌কে নতুন ছকে এগোবে আর্জেন্টিনা ◈ এআই ক্যামেরার পর ঢাকার যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন ◈ পর্যটকশূন্য সেন্টমার্টিনে নীরব দুর্ভিক্ষ, আয়-রোজগার হারাচ্ছেন দ্বীপবাসী ◈ হৃদয়ের ট্রিপল শত‌কে ভর ক‌রে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার স‌ঙ্গে ড্র করলো বাংলাদেশ এ' দল ◈ লিড টাইমে পিছিয়ে বাংলাদেশ, পোশাকের কার্যাদেশে এগিয়ে যাচ্ছে ভারত ◈ এশিয়ান গেমসের বাংলা‌দেশ দল ঘোষণা, নেই নাহিদ রানা ও তাসকিন আহ‌মেদ ◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৭:২১ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোমবার রাত ১২ টার পর থেকে ফের মাছ ধরা শুরু হবে সাগর ও নদীতে

উত্তম কুমার: [২] ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করে সরকার। আগামী ২৫ অক্টোবর সোমবার রাত ১২ টার পর থেকে ফের মাছ ধরা শুরু হবে সাগর ও নদীতে। এ লক্ষে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার হাজার হাজার জেলেরা ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছে। ইতোমধ্যে অনেকের ট্রলার, নৌকা মেরামত রং দিয়ে নতুন করে তুলেছেন। আবার কেউ জাল তৈরি ইঞ্জিন মেরামত করতে ব্যস্ত সময় পার করছে।

[৩] জেলেরা বলেন, মা ইলিশ রক্ষায় আমরা সাগরে মাছ শিকার করেনি। এ বছর ভরা মৌসুমে তেমন মাছ ধরা পড়েনি। আশাকরি নিষেধাজ্ঞার পর ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে।

[৪] কুয়াকাটা আলীপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা বলেন, দীর্ঘ ২২ দিন জেলেদের কষ্টে কাটছে। তবুও তারা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারে যায়নি। এখন জেলেদের কষ্টের দিন শেষ হতে যাচ্ছে। মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন। চলছে জাল, নৌকা, ইঞ্জিন মেরামত করার কাজ। এসব জেলেরা ইলিশ শিকার করে আবার ঘুরে দাঁড়াবে এমটাই আশাবাদ ব্য্যক্ত করেনে তিনি।

[৫] জেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল্লাহ জানান, এবার ইলিশ রক্ষা অভিযান শতভাগ সফল হয়েছে। এতে আমাদের ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। ২২ দিনের ইলিশ নিষেধাজ্ঞার সময় বরাদ্দকৃত চাল জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে। তবে আগামী ২৫ অক্টোবর সোমবার রাত ১২ টা পর থেকে জেলেরা সাগর ও নদীতে মাছ শিকারে যেতে পারবে বলে তিনি জানিয়েছেন।

  • সর্বশেষ