শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৬:০৫ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৬:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তান নিয়ে সুইডেন ও পাকিস্তানের সতর্কতা

ফাহমিদুল কবীর:[২] আফগানিস্তানে শিগগিরই বিশৃঙ্খলা দেখা দেবে বলে সতর্ক করেছেন সুইডেন ও পাকিস্তানের দুই মন্ত্রী। এ জন্য আন্তর্জাতিক মহলকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। রয়টার্স

[৩] শনিবার সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী মন্ত্রী পার ওলসন ফ্রিদ বলেন, দেশটি পতনের দ্বারপ্রান্তে এবং এই পতন আমাদের ধারণার চেয়েও দ্রুত ধেয়ে আসছে। আফগানিস্তানের অর্থনীতির দ্রুত পতন সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মাথাচাড়া দেওয়ার সুযোগ করে দিতে পারে বলেও মনে করেন তিনি।

[৪] ফ্রিদ আরও বলেন, সুইডেন তালেবানের হাত দিয়ে দেশটিতে অর্থ ও সহায়তা পাঠাবে না; আফগান নাগরিক সমাজের বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমেই সেখানে মানবিক সাহায্য কার্যক্রম বাড়াবে।

[৫]এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, তালেবানের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপনই আফগানিস্তানের মানবিক বিপর্যয় ঠেকানোর একমাত্র উপায়। বিভিন্ন দেশ আফগানিস্তানের যে কয়েক বিলিয়ন ডলার আটকে রেখেছে, তা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়