শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৪:৪৭ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৪:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে মাদক সেবনের দায়ে তিনজনের জেল জরিমানা

আবু মুত্তালিব: [২] বগুড়ার আদমদীঘি ও সান্তাহারে অভিযান চালিয়ে মারুফ (২৫), বুলবুল হাসান (২৩) ও হাফিজুল ইসলাম হাসু (৩২) নামের তিন হেরোইন ও গাঁজাসেবীকে আটক ও পরে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় এই আদেশ দেন।

[৩] ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, গতকাল রবিবার বেলা ১০ টা থেকে উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়ের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলে পরিদর্শক নাজিম উদ্দীন তার লোকবল নিয়ে আদমদীঘি ও সান্তাহারের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালান।

[৪] হেরোইন ও গাঁজা সেবনের দায়ে আদমদীঘি উপজেলার দক্ষিন গনিপুর গ্রামের লেবু মিয়ার ছেলে মারুফ ও সান্তাহার ইয়াড কলোনীর মাসুদ রানার ছেলে বুলবুল হাসানকে ৭ দিনের বিনাশ্রম করাদন্ড ও ১০০ টাকা জরিমানা এবং সান্তাহার নতুন বাজারের রুহুল আমিনের ছেলে হাফিজুল ইসলাম সাকুকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়