শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ১২:২২ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ১২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত-পাকিস্তান ম্যাচ দিয়েই খুলছে সিনেমা হল, ক্যাফে ও বার

স্পোর্টস ডেস্ক: চলতি বিশ্বকাপে এক বছর পর ভারত নামবে পাকিস্তানের বিরুদ্ধে। উত্তেজনায় ক্রিকেট সমর্থকরা। একইসঙ্গে রাতেও রেস্তরাঁ, বার, ক্লাব ও সিনেমা হল খুলে রাখার অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার। আর তাই এই সময়ে সব চেয়ে বড় শো হতে চলেছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। আরটিভি

“এই লড়াই দেখার জন্য মুখিয়ে থাকেন বিশ্বের চার ভাগের এক ভাগ মানুষ। বড় শো হতে চলেছে রবিবারের ম্যাচ।” কথাগুলো বলছিলেন, মহারাষ্ট্রের একটি ক্যাফের মালিক রাহুল সিংহ। তার ক্যাফের বিভিন্ন দোকানে ভারত-পাকিস্তান ম্যাচ দেখানো হবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।

রাহুল বলেন, তার ক্যাফের ৩০টি দোকানেই বিশাল পরিমাণে মানুষ আসবেন।

শুধু রাহুল নয়, ভারত-পাকিস্তান ম্যাচ দিয়েই ফের হারানো ব্যবসা ফিরে পেতে চাইছে সেখানকার হল, ক্যাফে, রেস্তরাঁ মালিকরা। দিল্লি, বেঙ্গালুরু, পাঞ্জাব এবং চেন্নাইতে আগেই রাত পর্যন্ত হল, ক্যাফে, রেস্তরাঁ খোলার অনুমতি দেওয়া হয়েছিল।

রোববার ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দেশ জুড়ে উত্তেজনা। ভারতে এই ম্যাচ হওয়ার কথা থাকলেও করোনার কারণে টি-টুয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মাঠে। দূরে থেকেও মাঠের মতো উত্তেজনা পেতেই হল, ক্যাফে, রেস্তরাঁতে ভিড় জমানোর চেষ্টা করছেন মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়