শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ১১:৫১ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ১১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাটগ্রামে মন্দিরে দুর্বৃত্তদের হামলার ঘটনায় হিন্দুদের গণ-অনশন, ও বিক্ষোভ

এবি সিদ্দিক: [২] সারাদেশে হিন্দুধর্মের বিভিন্ন মঠ, মন্দিরে দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণ-অনশন, গণ-অবস্থান ও বিক্ষোভ করেছে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা ও পৌর শাখার হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান, ছাত্র যুব ঐক্য পরিষদ।

[৩] শনিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান, ছাত্র যুব ঐক্য পরিষদ পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি অনুপ কুমার রায়'র আহ্বানে গণ-অনশন ও বিক্ষোভ সকাল থেকে বেলা ১২ টা পর্যন্ত উপজেলার পাবলিক ক্লাব চত্বরের সামনে অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি এবং সারাদেশে হিন্দুধর্মের মানুষদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান বক্তারা।

[৪] কর্মসূচিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি রতন কুমার সাহা, সাধারন সম্পাদক বাবু রঞ্জিত কুমার সাহা, ক্ষীরোদ চন্দ্র রায়সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়