শিরোনাম
◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও)

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ০৮:২৫ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে যুবক আটক

সুজন কৈরী : [২] নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে ‘ককটেল বিস্ফোরণ’ এর গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নাজির হোসেন ওরফে ইমরান নাজির (২৬) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১১।
শুক্রবার দিবাগত রাতে পাইনাদী নতুন মহল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়।

[৩] শনিবার নারায়ণগঞ্জের আদমজীনগর র‌্যাব-১১-এর কার্যালয়ে অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, কুমিল্লার পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে হামলার প্রতিবাদে গত ১৯ অক্টোবর নারায়ণগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সেই সমাবেশে ককটেল বিস্ফোরণের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অপপ্রচার চালিয়ে নাজির হোসেন একটি পোস্ট দেন। এরই প্রেক্ষিতে র‌্যাব তাকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশের ফুট ওভারব্রিজের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

[৪] তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজির জানায়, কুমিল্লার নানুয়ার দীঘির পাড়ের সাম্প্রতিক সময়ে হামলার ঘটনাটিকে ব্যবহার করে সাম্প্রাদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক বিভ্রান্তিকর ও মিথ্যা অপপ্রচার করছিলেন। নাজির। সাম্প্রাদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে হামলা, অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জে আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে ককটেল বিস্ফোরণের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর মাধ্যমে নাজির জনসাধারণকে উত্তেজিত করার অপচেষ্টা চালান। পরে তিনি পোস্টটি ডিলিট করে দিয়ে রাজধানীসহ বিভিন্ন এলাকায় আত্নগোপনে চলে যান।

  • সর্বশেষ