শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ০১:২৫ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনের ২০ ফুট লম্বা অজগর লোকালয় থেকে উদ্ধার

নিউজ ডেস্ক: বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ থেকে লোকালয়ে চলে আসা ২০ ফুট লম্বা ৪০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সুন্দরবন সংলগ্ন খুড়িয়াখালী গ্রামের জামাল গাজীর ঘরের পাশ থেকে ওয়াইল্ড টিমের সদস্যরা বিশাল আকৃতির এই অজগরটি উদ্ধার করে। পরে শুক্রবার সকালে সুন্দরবনে অবমুক্ত করা হয় সাপটিকে। এনিয়ে গত এক বছরে শতাধিক অজগর লোকালয় থেকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
সুন্দরবনের ওয়াইল্ড টিমের শরণখোলা উপজেলা সমন্বয়কারী আলম হাওলাদার জানান, সুন্দরবন থেকে প্রায়ই লোকালয়ে চলে আসা অজগরগুলো মানুষের জন্য খুব ক্ষতির কারণ নয়। খবর পেলে স্থানীয়দের সহায়তায় অজগরগুলো আমরা অক্ষত অবস্থায় উদ্ধার করে সুন্দরবনে ফিরিয়ে নিচ্ছি। সুন্দরবন সন্নিহিত খুড়িয়াখালী গ্রামের জয়নাল মুন্সী, সাগর হোসনে, আলম হোসনে, জাফর খান, ডালিম আকন জানান, গত ২০ বছরেও সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা এত বড় অজগর দেখেনি তারা।
সুন্দরবনের শরণখোলা ষ্টেশন র্কমর্কতা মো. আব্দুল মান্নান জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ভোলানদী পাড় হয়ে অজগর সাপটি জামাল ফরাজির ঘরের পাশে অবস্থান নেয়।  শব্দ পেয়ে ঘরের লোকজন বাইরে বের হয়ে অজগরটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে। তারা সুন্দরবন সুরক্ষা কমিটি ওয়াইল্ড টিম ও টাইগারটিমের সদস্যদের খবর দেয়। খবর পেয়ে রাতেই তারা বন বিভাগের সহায়তায় অজগরটি উদ্ধার করে। উদ্ধার হওয়া ২০ ফুট লম্বা এই অজগরটিকে  শুক্রবার সকালে শরণখোলা রেঞ্জ অফসি সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে। সুন্দরবনের লোকালয় সন্নিহিত ভোলা নদী ভরাট হয়ে বন ও লোকালয় এক হয়ে যাওয়ায় খাদ্যের সন্ধানে প্রায়ই অজগরগুলো গ্রামে চলে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়