শিরোনাম
◈ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩২ রুটে বাস ফ্র্যাঞ্চাইজি চালুর নির্দেশ সরকারের ◈ যে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠান হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে ◈ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই ◈ চালের বাজারে অস্থিরতা: পরিবহন ব্যয় ও ধানের দাম বৃদ্ধিতে কেজিতে বেড়েছে ২-৪ টাকা! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশার চালক সুমন গ্রেপ্তার ◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ০১:২০ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে পূজামণ্ডপে হামলা: নুরের দলের ৭ নেতাকর্মীর একদিনের রিমান্ড

নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের জেএমসেন পূজামণ্ডপে হামলার ঘটনায় গ্রেফতার ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নুরের সংগঠনের সাত নেতাকর্মীর প্রত্যেককে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। জাগো নিউজ২৪

রিমান্ডপ্রাপ্তরা হলেন- যুব অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মো. নাছির উদ্দিন, সদস্য সচিব মিজানুর রহমান, বায়েজিদ থানার আহ্বায়ক মো. রাসেল, ইয়াসিন আরাফাত, হাবিবুল্লাহ মিজান, ইমন ও ইমরান হোসেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত শুক্রবার (২২ অক্টোবর) তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মণ্ডপে হামলার ঘটনায় গতকাল (বৃহস্পতিবার) রাতে অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে সাতজনের সাতদিন করে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেককে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, কুমিল্লার ঘটনার প্রতিবাদ জানিয়ে গত ১৫ অক্টোবর জুমার নামাজের পর দুপুর আড়াইটার দিকে একদল লোক মিছিল নিয়ে নগরের জেএমসেন পূজামণ্ডপে হামলা করেন। এ ঘটনায় ৮৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

এদিকে মণ্ডপে হামলার প্রতিবাদে ঘটনার পরদিন নগরীতে আধাবেলা হরতাল পালন করে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। একইদিন চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। সেখানে ২৩ অক্টোবর সারাদেশে গণ-অবস্থান ও গণ-অনশন কর্মসূচি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ