শিরোনাম
◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ দৌলতদিয়ায় বাসডুবি: ১১ জনকে জীবিত উদ্ধার, পাওয়া গেল ৪ মরদেহ, বাসে যাত্রী ছিলেন প্রায় ৪৫ জন ◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০৬:১০ বিকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘির রক্তদহ বিলে অভিযান, ২ হাজার মিটার অবৈধ জাল জব্দ

আবু মুত্তালিব: [২] বগুড়ার আদমদীঘি উপজেলার ঐতিহাসিক রক্তদহ বিলে অবৈধ ভাবে জাল দিয়ে মাছ শিকার সময় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

[৩] অভিযানে ২ হাজার মিটার অবৈধ ভাদাই জাল জব্দ করে অগ্নিসংযোগে ধ্বংস করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট শ্রাবণী রায়-এর নেতৃত্বে দক্ষিন গনিপুর রক্তদহ বিল এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

[৪] ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার রক্তদহ বিলে এক শ্রেনির জেলে জাল দিয়ে বৈধ ভাবে মাছ শিকার করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় নির্বাহি ম্যাজিস্ট্রেট শ্রাবণী রায় রক্তদহ বিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ২ হাজার মিটার ভাদাই জাল জব্দ করে তাতে অগ্নিসোংযোগে ধ্বংস করা হয়। অভিযানে কোন মাছ শিকারিকে আটক করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়