শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০২:৪৯ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাটগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতি পক্ষের হামলায় নিহত এক

নুরনবী সরকার: [২] লালমনিরহাটের পাটগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতি পক্ষের হামলায় শাহাজাহান আলী (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

[৩] শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এর আগে বৃহস্পতিবার বিকেলে ওই উপজেলার মেছিরপাড়া রহমতপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতি পক্ষের হামলায় গুরুত্বর আহত হয় শাহাজাহান আলী। এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছেন।

[৪] পুলিশ জানান, ওই এলাকায় সামসুদ্দিন মুন্সির পুত্র শাহাজাহান আলীর সাথে বেশ কিছু দিন ধরে প্রতিবেশী মনতব আলীর পুত্র আইযুব আলীর জমির সীমানা নিয়ে বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার বিকেলে ওই সীমানায় সুপারি গাছের তারা রোপন করেন শাহাজাহান আলী। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ বাঁধে।

[৫] এ সময় আইয়ুব আলী পক্ষের লোকজনের হামলায় শাহাজাহান আলী গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু ঘটে।

[৬] পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আইযুব আলীর স্ত্রী খুরশেদা বেগম ও আব্দুল হকের পুত্র আমিনুর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়