শিরোনাম
◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ◈ ভারত ম্যাচ খেলতে নামার আগে আইসিসিকে একহাত নিলো নামিবিয়া   ◈ সব আসনের ফলাফল না আসা পর্যন্ত ভোটের হার জানাবে না নির্বাচন কমিশন ◈ সর্বশেষ প্রাপ্ত তথ্য: বিএনপি-জামায়াত কে কত আসন পেল ◈ আলোচিত ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস নির্বাচিত, কত ভোটে হারালেন নাসিরুদ্দীনকে

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১, ১০:৫৩ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় মণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনা: অভিযুক্ত ইকবাল কক্সবাজার থেকে গ্রেপ্তার

সুজন কৈরী, মারুফ হাসান: [২] ইকবাল সন্দেহে কক্সবাজারের কলাতলি বীচ থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটকের পরিচয় নিশ্চিতে যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে পুলিশ।

[৩] কক্সবাজার জেলার অ্যাডিশনাল এসপি রফিক বলেন, ইকবাল সন্দেহে আমরা ১ জনকে গ্রেপ্তার করেছি। ‘আমরা মোটামুটি নিশ্চিত। আমরা সঠিক ব্যক্তিকেই ধরেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজ নাম ইকবাল বলে জানিয়েছে। তাকে কুমিল্লা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ বিস্তারিত জানাবে।

[৪] কুমিল্লার এসপি ফারুক আহমেদ বৃহস্পতিবার রাতে বলেন, ইকবালকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। তাকে কুমিল্লায় আনার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়