শিরোনাম
◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১, ০১:১৩ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০২১, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবক্ষেত্রে স্কুল-কলেজের পূর্ণ নাম ব্যবহারের নির্দেশ

অনলাইন ডেস্ক : সবক্ষেত্রে স্কুল-কলেজের পূর্ণ নাম ব্যবহারের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। মঙ্গলবার (১৯ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণ নাম ব্যবহার শুরু করে প্রমাণসহ বিষয়টি বোর্ডকে জানাতে বলা হয়েছে।

আদেশে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব স্কুল-কলেজগুলো দাফতরিক ও অন্যান্য প্রয়োজনে দৃশ্যমান সাইনবোর্ড, চিঠিপত্রের প্যাড, বোর্ডের ডাটাবেজ ইত্যাদির ক্ষেত্রে প্রতিষ্ঠানের পূর্ণ নাম ও প্রতিষ্ঠাকাল উল্লেখ না করে সংক্ষিপ্ত নাম বেছে নিচ্ছে। তাই সবক্ষেত্রে প্রতিষ্ঠানের পূর্ণ নাম ও প্রতিষ্ঠাকাল ব্যবহারের অনুরোধ জানানো হলো।

পত্র ইস্যুর দিন থেকে আগামী একমাসের মধ্যে সাইনবোর্ড, প্যাড, ডাটাবেজ ইত্যাদিতে পূর্ণ নাম ব্যবহার নিশ্চিত করে তার প্রমাণসহ তথ্য ঢাকা শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।

  • সর্বশেষ