শিরোনাম
◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ০৯:০৮ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ০৯:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি পৌঁছার ২ ঘণ্টা পরেই মৃত্যু

আনোয়ার হোসেন: [২] অভাব-অনটন থেকে পরিবারের ভাগ্য ফেরাতে মঙ্গলবার (১৯ অক্টোবর) সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ঠাকুরগাঁও সদরের রুহিয়া ইউনিয়নের ঘনিমহেষপুর গ্রামের তৈয়ব আলী রহমানের ছেলে সাইদুর রহমান। বাড়তি আয়ের আশায় ভিন দেশে গিয়ে মাত্র দুই ঘণ্টার মাথায় বরণ করতে হয় মৃত্যুকে।

[৩] মঙ্গলবার সৌদি আরবে ‘রহস্যজনক’ মৃত্যু হয় সাইদুরের। রিক্রুটিং এজেন্সি বন বয়ের স্বত্বাধিকারী নয়ন হোসেন সাইদুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

[৪] সাইদুরের পরিবার সূত্রে জানা যায়, পরিবারের অভাব ঘোঁচাতে স্থানীয় বেলাল হোসেনের প্রলোভনে সৌদি গমন করেন। রাজধানীর বনানী এলাকার বন বয় নামের একটি দেশীয় রিক্রুটিং অ্যাজেন্সি তার সৌদি আরব যাওয়ার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে।

[৫] গত ১৯ অক্টোবর সকাল ৯টায় সালামিয়া এয়ারক্রাফটের একটি প্লেনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি পাড়ি জমান। সৌদি আরবে পৌঁছে মাত্র দুই ঘণ্টা পরেই তার মৃত্যু হয়। তার দুটি ছেলে মেয়ে রয়েছে।

[৬] সাইদুর রহমানের ভাই মিন্টু বলেন, বিমানে উঠেও ভাইয়ার সাথে ভিডিও কলে কথা হয়েছে। পরে, পৌছেঁছে কিনা মেসেজ করলে ভাইয়ের মৃত্যুর খবর জানান অপরিচিত একজন মানুষ।

[৭] এ বিষয়ে রিক্রুটিং এজেন্সি বন বয়ের স্বত্বাধিকারী নয়ন হোসেন বলেন, ‘ইতোমধ্যে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের কাছে লিখিত আবেদনের প্রেক্ষাপটে তারা মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য চেষ্টা করছে। সেখানে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়