শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ০৫:২৩ বিকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ০৫:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

মোবারক হোসেন: [২] খাগড়াছড়ি জেলার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি, মোবাইল, চাঁদা আদায়ের রশিদ ও নগদ অর্থসহ (ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মূল দলের একজনকে আটক করা হয়েছে।

[৩] জানা যায়, ২০ অক্টোবর বুধবার উপজেলার বাবুছড়া এলাকার নতুন বাজারের একটি দোকানে সেনাবাহিনী অভিযান চালিয়ে ইউপিডিএফ (মূল) দলের সক্রিয় সদস্য স্বর্ণ লংকার চাকমা ওরফে রনিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, নগদ ৩৮ হাজার ৫শত ২০ টাকা, ৩টি মোবাইল, ৫টি সিমকার্ড, ১টি মেমোরি কার্ড ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।

[৪] আটক স্বর্ণ লংকার চাকমা ওরফে রনি এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে ব্যাপক পরিচিত। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ চাঁদার জন্য এলাকার মানুষকে হয়রানি ও নির্যাতন করে আসছিলো। আটক স্বর্ণ লংকার চাকমা ওরফে রনিকে জব্দকৃত আলামতসহ দীঘিনালা থানায় সোপর্দ করা হয়েছে এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়