শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ০২:৫১ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ০২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে দুই কিশোরী নিখোঁজ

জহিরুল ইসলাম: [২] লক্ষ্মীপুরের কমলনগরে নাজমা আক্তার (১৫) ও পপি আক্তার (১৫) নামের দুই কিশোরী নিখোঁজ হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) ভোরে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তারা নিখোঁজ রয়েছে। নিখোঁজ দুই কিশোরী একে অপরের চাচাতো-জেঠাতো বোন।

[৩] নিখোঁজ নাজমা আক্তার উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিডু মাঝি বাড়ির শামছুল হকের মেয়ে। সে স্থানীয় মুন্সিরহাট আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। পপি আক্তার একই বাড়ির নুরুল হকের মেয়ে। বুধবার দুপুর পর্যন্ত নিখোঁজ এই দুই কিশোরীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

[৪] নিখোঁজ নাজমা আক্তারের ভাই সবুজ আলম ও পপির ভাই মো. ফারুক জানান, সোমবার ভোরে সবার অজান্তে তারা বাড়ি থেকে বের হয়। এরপর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি থানায় অভিহিত করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম দুই কিশোরী নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

[৫] কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানন, দুই কিশোরীর পরিবারের লোকজন থানায় এসে বিষয়টি জানিয়েছেন। তারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এবিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়