শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ০১:৪১ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ০১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারাগারে বসে কোরআন শরীফ পড়ছেন আরিয়ান খান

বিনোদন ডেস্ক: মাদক মামলায় গ্রেফতার হয়ে মুম্বাইয়ের আর্থার রোডের হাইপ্রোফাইল জেলে রয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। কারাগারের আরিয়ান এবং তার দুই সঙ্গী আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচাকে মনোবিদ দিয়ে কাউন্সেলিং করা হচ্ছে। এই কাউন্সেলিংয়ে ধর্মগ্রন্থ পড়ানো হচ্ছে আরিয়ানকে।

ভারতীয় সংবাদমাধ্যমের, কারাগারে বসে ধর্মগ্রন্থ কোরআন পড়ছেন আরিয়ান খান। মুসলিম হওয়ায় তাকে কোরআন শরিফ পড়তে দেওয়া হয়েছে। আর আরবাজ মার্চেন্টকে বাইবেল ও মুনমুন ধমেচাকে ভগবত গীতা পড়তে দেওয়া হয়েছে।

জেলে আরিয়ানের কাউন্সেলিংয়ের দায়িত্বে রয়েছে একটি সমাজসেবী সংগঠন এবং নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে।

তিনি জানিয়েছেন, প্রতিদিনই ২-৩ ঘণ্টা কাউন্সেলিং চলে আরিয়ানের। সেখানে শাহরুখপুত্রের সঙ্গে খোলাখুলি কথা বলেন তিনি। আগামী ২০ অক্টোবর পর্যন্ত আর্থার রোড জেলেই থাকতে হচ্ছে আরিয়ানদের। সেদিনই তার জামিনের পরবর্তী শুনানি হবে বলে জানা গেছে। জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়