শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ১১:০৫ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের দাপুটে জয়, ভিনিসিউসের জোড়া গোল

স্পোর্টস ডেস্ক : [২] দাপুটে পারফরম্যান্সে শাখতার দোনেৎস্ককে উড়িয়ে জয়ের পথে ফিরলো কোচ কার্লো আনচেলত্তির দল রিয়াল মাদ্রিদ।

[৩] চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষের মাঠে বুধবার (১৯ অক্টোবর) রাতে ‘ডি’ গ্রæপের ম্যাচটি ৫-০ গোলে জিতেছে রিয়াল। আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর দুইবার জালে বল পাঠান ভিনিসিউস জুনিয়র। তার পাস থেকেই ব্যবধান আরও বাড়ান আরেক ফরোয়ার্ড ব্রাজিলিয়ান রদ্রিগো। শেষ দিকে জালের দেখা পান করিম বেনজেমা।

[৪] সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের স্বাদ পেল রিয়াল। আন্তর্জাতিক বিরতির আগে সবশেষ দুই ম্যাচে লা লিগায় এস্পানিওলের মাঠে ২-১ গোলে ও চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে শেরিফ তিরাসপুলের কাছে একই ব্যবধানে হেরেছিল তারা। তারও আগে লিগে সান্তিয়াগো বের্নাবেউয়েই গোলশূন্য ড্র করেছিল ভিয়ারিয়ালের সঙ্গে। - গোল ডটকম, এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়