শিরোনাম
◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ০৭:৪৮ বিকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ১০:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় পুরস্কার পেলেন সিরাজগঞ্জের আহনাফ আজমাইন

সোহাগ হাসান: [২] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরষ্কার পেলেন সিরাজগঞ্জের আহনাফ আজমাইন ।

[৩] সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার দেবীপুর গ্রামের খাদিমুল ইসলাম এর ছেলে । সে বর্তমানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ সৌদি আরবের রিয়াদে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে ।

[৪] সোমবার (১৮ই অক্টোবর) সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল যুক্ত হয়ে প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।

[৫] পুরস্কার প্রাপ্ত আহনাফ আজমাইন মোবাইল ফোনে জানান, শেখ রাসেল ৫৭ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে অনলাইনে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত । কিন্তু প্রবাসে থাকার কারণে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে থেকে পুরস্কারটি গ্রহণ করতে না পারায় মনটা খুবই খারাপ। আমার পরিবর্তে আমার প্রতিনিধি হয়ে পুরস্কারটি গ্রহণ করেছেন মেরিন ইঞ্জিনিয়ার আবু সাঈদ ।

[৬] এই বিষয়ে আহনাফ আজমাইন এর পিতা খাদেমুল ইসলাম জানান, ছোটবেলা থেকেই আজমাইন অনেক বুদ্ধিমান ও পড়াশোনায় ভালো । সৃজনশীলতা কাজের প্রতি তার খুবই আগ্রহ রয়েছে । ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, সে যেন মানুষের মতো মানুষ হয় দেশের সেবা করতে পারে ।

[৭] উল্লেখ্য, শিক্ষা, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্পকলা-সাহিত্য-সংস্কৃতি এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-এ ৫টি ক্যাটাগরিতে প্রতিটি ১ ভরি করে ১০টি ‘শেখ রাসেল স্বর্ণ পদক’, ১০টি ল্যাপটপ ও সার্টিফিকেট প্রদান করা হয়। এ ছাড়া, শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের ১০টি ল্যাপটপ; এবং লার্নিং এন্ড আর্নিং ডেভেলমেন্ট প্রকল্পের (এলইডিপি) আওতায় প্রশিক্ষণার্থীর মধ্যে হতে সর্বোচ্চ উপার্জনকারীদের মাঝে ৪ হাজারটি ল্যাপটপ প্রদান করা হয়।

  • সর্বশেষ