শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ০৪:৪০ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০৪:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পীরগঞ্জে ফেন্সিডিলসহ নারী আটক

আনোয়ার হোসেন: [২] ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ সুন্দরী নামে এক নারীকে আটক করা হয়েছে।

[৩] পীরগঞ্জ থানা পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সেনুয়া গ্রামে অভিযান চালায় মাদকদ্রব্য অধিদপ্তর।

[৪] অভিযানকালে ২০ বোতল ফেন্সিডিলসহ ধরা পড়ে রোজিনা বেগম সুন্দরী (৩৫)। এসময় পালিয়ে যান তাঁর স্বামী শরিফুল ইসলাম। তাদের দুজনের নামেই পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

[৫] ওসি জাহাঙ্গীর আরও জানান, মঙ্গলবার দুপুরে আটক রোজিনা বেগম সুন্দরীকে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়