শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ০৮:০৩ সকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৮ মাস পর শিশুর হাড় ও কাপড় উদ্ধার, গ্রেপ্তার ২

তৌহিদুর রহমান: [২] ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর নিখোঁজের ৮ মাস পর মাটির নীচ থেকে শিশু ফাতিম (১৩) হাড় ও কাপড় উদ্ধার করেছে পুলিশ।এ হত্যা ঘটনার সাথে জড়িত ফুফা মনছুর ও ফুফু সুরিয়া আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে নিহত শিশুর মা হোসনে আরা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে। সে উপজেলার কালিপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে।

[৩] পুলিশ ও স্হানীয়রা জানান, গত মার্চ মাসের ১০ তারিখ শিশু মাহিম নিখোঁজ হয়। সোমবার সকালে ইব্রাহিমপুর গ্রামে পুকুর পাড়ে ভেকু দিয়ে মাটি কাটার সময় মাথার কঙ্কাল দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে মাহিমের শরীরের হাড় ও কাপড় উদ্ধার করে নিয়ে আসে।

[৪] এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রশিদ বলেন, শিশু ফাহিম চলতি বছরের ১০ ই মার্চ নিঁখোজ হয়েছিল। তখন তার পরিবার থানায় নিখোঁজের ডায়েরি করেছিল। সোমবার গ্রামের পুকুরে বেকু দিয়ে মাটি কাটার সময় মাথার ও শরীরের কঙ্কালসহ পরিধেয় কাপড় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। তিনি আরও বলেন, পুলিশ এগুলো মাটির নীচ থেকে উদ্ধার করার পর কাপড় দেখে নিহত ফাহিমের পরিবার শনাক্ত করে। পরে এই হত্যা ঘটনার জড়িত সন্দেহে তার ফুফা এবং ফুফুকে

[৫] আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার ঘটনার বর্ণনা দিয়ে দায় স্বীকার করেন । তাদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার জেলা বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।

  • সর্বশেষ