শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ০৭:৫২ সকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিব্রত আলমগীর, প্রতিবাদ করল মেয়ে

বিনোদন ডেস্ক: দেশীয় চলচ্চিত্রের চিরসবুজ খ্যাত নায়ক আলমগীর। সম্প্রতি তার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে, সেখানে ধর্ম সংক্রান্ত একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে। সেই স্ট্যাটাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা-সমালোচনা। এ ঘটনায় বিড়ম্বনায় পড়েছেন জীবন্ত কিংবদন্তি এই অভিনেতা এবং তার পরিবার।

এ প্রসঙ্গে নায়ক আলমগীরের মেয়ে সংগীতশিল্পী আঁখি আলমগীর তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন- প্রতিবাদ ও দৃষ্টি আকর্ষণ: একটি ভুয়া ফ্যানপেজ এবং কিছু মনগড়া স্ট্যাটাস দিয়ে একজন দেশবরেণ্য সম্মানিত ব্যাক্তিত্বকে অবমাননার এই চেষ্টা বা অপচেষ্টার প্রতিবাদ জানাচ্ছি আমাদের পরিবারের তরফ থেকে।

তিনি আরো লিখেছেন, গঠনমূলক কাজের মাধ্যমে আত্মপরিচয় অর্জন করতে শিখুন। কারো নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক ফ্যানপেজ চালানো সাইবার ক্রাইমের আওতাভুক্ত। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং সবাইকে অবগত করছি যে এরকম কোন বক্তব্য আমার বাবা (আলমগীর) কোথাও দেননি। ধর্ম নিরপেক্ষতা ও মনুষ্যত্বের জয় হোক।

প্রসঙ্গত, ‘আমার জন্মভূমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন আলমগীর। আশি ও নব্বইয়ের দশকে দাপটের সঙ্গে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি। এখন পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই কিংবদন্তি। কাজের স্বীকৃতিস্বরূপ ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই অভিনেতা। বাংলাদেশের সব নায়কদের মধ্যে সর্বোচ্চবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবার রেকর্ড সৃষ্টি করেন আলমগীর।

ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ