শিরোনাম
◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয়

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২১, ০১:০৭ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২১, ০১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পতিতাবৃত্তি নারীকে ‘দাসত্বের শৃঙ্খলে’ আবদ্ধ করে রাখে, স্পেনের প্রধানমন্ত্রী

লিহান লিমা:[২] পতিতাবৃত্তিকে আইনত অপরাধ ঘোষণা করার দাবী জানিয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সেনচেজ বলেছেন, এটি নারীকে ‘দাসত্বের শৃঙ্খল’ এ আবদ্ধ করে। ১৯৯৫ সালে স্পেনে পতিতাবৃত্তিকে অপরাধ-অযোগ্য হিসেবে ঘোষণা করা হয়। বিবিসি

[৩] ২০১৬ সালে জাতিসংঘ জানায় দেশটির যৌনপেশার আর্থিক মূল্য ৪.২ বিলিয়ন বা ৪২০ কোটি মার্কিন ডলার। ২০০৯ সালে এক সমীক্ষায় উঠে আসে, ৩ জনের মধ্যে ১ জন স্প্যানিশ পুরুষ যৌনতার বিনিময়ে অর্থ দেন।

[৪] তবে আরেক প্রতিবেদনে বলা হয়, এই হার এর চেয়ে বেশি বা প্রায় ৩৯ শতাংশ। ২০১১ সালে জাতিসংঘের এক সমীক্ষায় বলা হয়, থাইল্যান্ড এবং পুর্তে রিকোর পর বিশ্বে পতিতাবৃত্তির তৃতীয় বৃহত্তম স্থান স্পেন।

[৫]এই পেশার সঙ্গে প্রায় ৩ লাখ নারী জড়িত আছেন। সাম্প্রতিক বছরগুলোতো এই পেশাকে ঘিরে নারীপাচার উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। স্পেনের পুলিশ ১৩ হাজার নারীকে পাচার বিরোধী অভিযানে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ৮০ভাগই বলেছে তারা তৃতীয় পক্ষের শিকার হয়ে এই পেশায় আসতে বাধ্য হয়েছেন।

  • সর্বশেষ