শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১, ০২:০৫ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২১, ০২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চূড়ান্ত হলো ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ

মাহিন সরকার : [২] অপেক্ষার পালা শেষ। আর মাত্র কয়েক ঘন্টা পরেই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর প্রথম পর্বের ম্যাচ। রোববার (১৭ অক্টোবর) ওমান ও পাপুয়া নিউগিনির মধ্যকার ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপের পর্দা উঠবে। তার আগেই ক্রিকেট ভক্তদের আরও একটি সুখবর দিল আইসিসি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে ১৬ অক্টোবর, ২০২২ সালে।

[৩] আইসিসির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে এবারের বিশ্বকাপ শুরুর আগেরদিন পরবর্তী বিশ্বকাপের বাকি ঠিক ১২ মাস। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২০ সালে।

[৪] তবে কোভিডের কারণে সেটি পিছিয়েছে ২০২২ সালে। মাঝে চলতি বছর ওমান ও সংযুক্ত আরব আমিরাতে গড়াচ্ছে আয়োজক ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

[৫] অস্ট্রেলিয়া ২০২২ সালেই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। যদিও ওই আসরের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ সালে যথাসময়েই মাঠে গড়িয়েছিল।

[৬] ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। যেখানে ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৫ টি। এবারের বিশ্বকাপের সুপার টুয়েলভসে জায়গা করে নেওয়া ১২ দলকে অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য বাছাই পর্ব খেলতে হবে না।

[৭] তবে চ্যাম্পিয়ন ও রানার আপ সহ পরের সেরা ৬ র‌্যাংকিংয়ে (২০২১ সালের ১৫ নভেম্বর পর্যন্ত) অবস্থান করা মোট ৮ দল সরাসরি সুপার টুয়েলভসে জায়গা করে নিবে। বাকি চার দলকে খেলতে হবে প্রথম পর্ব। - আইসিসি

  • সর্বশেষ