শিরোনাম
◈ ৫৯টি আসনে বিজয়ের ঘোষণা জামায়াতের ◈ ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ-মামুনুল হকের হাড্ডাহাড্ডি লড়াই ◈ নির্বাচন ফলাফল নিয়ে সর্বোচ্চ স্বচ্ছতার আশ্বাস সিইসির ◈ শানাকার রেকর্ড, বিশ্বকা‌পে ওমান‌কে ১০৫ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা ◈ আম্পায়ারের সাথে তর্ক করায় জরিমানা হ‌লো আফগান তারকা নবীর ◈ ৫৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে দাঁড়িপাল্লা, তৃতীয় অবস্থানে রাশেদ খান ◈ ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী ◈ পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বেসরকারিভাবে জয়ী ◈ বাংলাদেশ নারী ফুটবল দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে  ◈ ভোটের দিন দেশে অন্তত ৯ জনের মৃত্যু; খুলনায় বিএনপি নেতার মৃত্যু ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১, ১২:৫৫ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২১, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শীঘ্রই নারী শিক্ষা সংক্রান্ত রুপরেখা প্রণয়ন করবে তালেবান: জাতিসংঘ

লিহান লিমা: [২] গত এক মাস ধরে আফগানিস্তানের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছেলেদের যাওয়ার অনুমতি দেয়া হলেও মেয়ে শিক্ষার্থীদের বিষয়ে কিছু বলা হয় নি।

[৩]ইউনিসেফের উপ-নির্বাহী পরিচালক ওমর আবদি জাতিসংঘে বলেন, ‘দেশটির শিক্ষামন্ত্রী আমাদের বলেছেন তারা রুপরেখা নিয়ে কাজ করছেন। শীঘ্রই এটি ঘোষণা করা হবে। যার ফলে কিশোরীরা মাধ্যমিক স্কুলে যেতে পারবে। তালেবান কর্তৃপক্ষ জানায়, তালেবানের মধ্যে কঠোর শরীয়া আইনের সমর্থক পন্থীদের হতে কিশোরীদের নিরাপত্তা দিতে এটি করা হবে।

[৪]এর আগে ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে নারী ও কিশোরীদের শিক্ষা এবং কর্মক্ষেত্রে প্রবেশ নিষিদ্ধ করেছিলো তালেবান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়