শিরোনাম
◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয়

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১, ১০:৪৪ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২১, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে নিখোঁজের ১৯ দিনেও সন্ধান মিলেনি দুই বোনের

শাহাদাত হোসেন: [২] চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে নিখোঁজ হওয়া দুই বোনের সন্ধান মেলেনি এখনো। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঘর থেকে স্কুলে যায় তারা দু'বোন। সেখান থেকে নিখোঁজ হন তারা।

[৩] স্থানীয়রা জানান, ডাবুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী নিঝুম শীল (১৬) স্কুলে যাওয়ার সময় তার প্রতিবন্ধী ছোট বোন ঋতিকা শীল (৮) কে নিয়ে যায়। গত ৮ মাস পূর্বে তাদের মা নমিতা শীল ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তাদের বাবা মিন্টু শীল সৌদি আরব প্রবাসী।

[৪] জানা যায়, তারা দু’জন বিকালে পযর্ন্ত স্কুল থেকে বাড়ি ফিরেনি। গতকাল ২৯ সেপ্টের এ ব্যাপারে তাদের কাকা ঝন্টু শীল বাদী হয়ে নিখোঁজ ডায়েরী করেন রাউজান থানায়।

[৫] স্থানীয় ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার মিটু শীল বলেন, নিখোঁজ দুই বোনের মাতার মৃত্যুর পর তাদের দেখা শুনা করতে তাদের কাকার পরিবার। তাদের পিতা মিন্টু শীলও প্রবাসে রয়েছে। নিখোঁজের পর গত বৃহস্পতিবার সকালে পুলিশের পরিচয় দিয়ে এক ব্যত্তি তাদের কাছে ফোন করে বলেন দুই বোনকে কুমিল্লায় পাওয়া গেছে। তারা অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা জন্য খরচ হিসাবে স্বজনদের কাছ থেকে টাকাও চান তিনি। স্বজনরা ওই ব্যক্তির দেওয়া বিকাশ নাম্বারে ৭ হাজার টাকা পাঠান। পরে কুমিল্লায় গিয়ে জানতে পারে ওই ব্যক্তি একজন প্রতারক। সে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছেন। তার মুঠোফোন নম্বরটি বন্ধ পান তারা।

[৬] রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন আমাদের নতুন সময়কে বলেন, নিখোঁজ দুই বোনকে খোঁজ বের করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। যে ব্যক্তি কুমিল্লা থেকে পুলিশ পরিচয় দিয়ে ফোন করে টাকা হাতিয়ে নিয়েছে, সে ব্যক্তি প্রতারক। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ