শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ১১:৩৩ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ১১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরে স্বামী স্ত্রীর বিষপান, মারা গেল স্বামী 

সাবরীন জেরীন: [২] পারিবারিক কলহের জেরে একসঙ্গে বিষপান করে স্বামী রজিব তালুকদার(৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পাশাপাশি স্ত্রী লাইজু বেগমের অবস্থাও আশঙ্কাজনক। তিনি ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

[৩] এর আগে, শুক্রবার (১৫ অক্টোবর) রাতে ফরিদপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রজিব তালুকদার ওই গ্রামের খলিল তালুকদারের ছেলে।

[৪] জানা গেছে, রজিবের সঙ্গে লাইজুর দীর্ঘদিন ধরে দাম্পত্য এবং পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রথমে রজিব তালুকদার ঘরে থাকা কীটনাশক পান করেন। এ সময় বোতলে থাকা বাকি কীটনাশক তার স্ত্রী লাইজুও পান করেন। প্রতিবেশীরা টের পেয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

[৫] রাজৈর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, পারিবারিক কলহের জের ধরে তারা বিষপান করে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়