শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৪:৫৫ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৬:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই সপ্তাহ পর বিজ্ঞাপন ছাড়াই বাংলাদেশে সম্প্রচারে ফিরেছে জি বাংলা

মিনহাজুল আবেদীন: [২] শুক্রবার (১৫ অক্টোবর) কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি এস এম আনোয়ার পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। যুগান্তর

[৩] ২০০৬ সালের কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনের ১৯(১৩) ধারায় বলা হয়েছে, বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন সম্প্র্রচার বা সঞ্চালন করা যাবে না। বিজ্ঞাপন প্রচার করে- এমন বিদেশি টেলিভিশন চ্যানেল অবৈধভাবে সম্প্র্রচারের বিরুদ্ধে সরকার আইনি ব্যবস্থা নেওয়া শুরু করলে পরিবেশক ও কেবল অপারেটররা গত ১ অক্টোবর ৬০টির মতো বিদেশি চ্যানেলের সম্প্র্রচার বন্ধ করে দেয়। বিজ্ঞাপন থাকে না এমন বিদেশি চ্যানেলও তারা সম্প্রচার বন্ধ রাখে। পরে সরকারের হস্তক্ষেপে ক্লিন ফিড দেওয়া চ্যানেলগুলো চালু করতে দেওয়া হয়। সমকাল

[৪] জি বাংলা ছাড়াও বর্তমানে সম্প্রচারে থাকা বিদেশি চ্যানেলগুলোর মধ্যে আছে- বিবিসি, সিএনএন, আলজাজিরা এইচডি, ডিডব্লিউ, কেবিএস ওয়ার্ল্ড, এনএইচকে ওয়ার্ল্ড, সিজিটিএন, রাশিয়া টুডে, ফ্রান্স ২৪, লোটাস, ট্রাভেল এক্সপি এইচডি, আল কোরআন, আল সুন্না, ট্রাভেল এক্সপি ও দূরদর্শন। দেশ টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়