শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৩:৩০ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৩:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আনোয়ারায় ফুটবল খেলায় বজ্রপাতে মাদ্রাসা শিক্ষার্থী'র মৃত্যু

এস.এম.সালাহ্উদ্দিন: [২] চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সমুদ্র সৈকতে ফুটবল খেলার সময় বজ্রপাতে স্পৃষ্ট হয়ে মো. ফোরকান (১৬) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী'র মৃত্যু হয়েছে। এসময় জাহানারা বেগম (৫৫) ও রাকিব (১৫) নামের আরো ২ জন আহত হয়।

[৩] শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে ৫টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দগহিরা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। জানাযায়, নিহত ফোরকান রায়পুর ইউনিয়নের খতিরবাপের বাড়ীর মো. ইউসুপের পুত্র, আহত রাকিব একই বাড়ীর মো. নাছিরের পুত্র এবং জাহানার বেগম দক্ষিণ সরেঙ্গা গ্রামের আলী আকবরের স্ত্রী।

[৪] প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে সৈকতে দুই দলে ভাগ হয়ে ফুটবল ম্যাচ খেলছিলো। এসময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে আচমকা একটি বজ্রপাত ফোরকান ও রাকিবের শরীরে আঘাত হানে। এসময় তাদের শরীর জলসে যায়।

[৫] পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এবিষয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ত্বহা জানান, বজ্রপাতে আহত ২ কিশোর এবং এক মহিলাকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে ফোরকান মারা গেছেন। বাকী ২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়