শিরোনাম
◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৩:০৯ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছাতকে পুত্রের মতো পিতাকেও হত্যা করলো প্রতিপক্ষরা

নুর উদ্দিন: [২] ছাতকে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রায় ৬ বছর আগে স্কুল ছাত্রকে হত্যা করা হয়েছিল। পুত্র হত্যা মামলা আপোষ না করায় ১১ অক্টোবর পিটিয়ে হত্যা করা হয় পিতাকে এমনটি দাবি করেছেন নিহতের ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে।

[৩] জানা যায়, বনগাঁও গ্রামের বাতির আলীর সাথে একই গ্রামের সিরাজুল ইসলামের দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ১১ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় ইছামতি বাজার থেকে বাড়ি ফেরার সময় সিরাজুল ইসলাম তার লোকজন লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর করে বাতির আলী (৬০) কে।

[৪] প্রতিপক্ষের লোহার রডের আঘাতে বাতির আলীর দুটি পা ও হাতের হাড় ভেঙ্গে যায়। পরে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। প্রায় চার দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় বাতির আলীর মৃত্য ঘটে।

[৫] নিহতের ছেলে লাল মিয়া জানান, একই গ্রামের সিরাজুল ইসলামের লোকজন ২০১৫ সালের ২১ নভেম্বর সকালে তার ছোট ভাই হেলাল উদ্দিন (১৫) কে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় তার পিতা বাতির আলী বাদী হয়ে ২১ জনকে আসামি করে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। ওই মামলা আপোষ না করায় ক্ষোব্ধ আসামিরা তার পিতাকেও হত্যা করেছে।

[৬] ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান, বাতির আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ অক্টোবর রাতে মারা গেছেন। বিষয়টি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়