শিরোনাম
◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি  ◈ খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০৭:১২ বিকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] 'এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ' ছাত্রলীগের সাবেক সভাপতি এড. লিয়াকত

সনতচক্রবর্ত্তী : [২] বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এড. মো. লিয়াকত শিকদার শারদীয় দুর্গাপূজার মহানবমীতে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালি) -এর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।

[৩] বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি এসব পূজা মণ্ডপে যান। বোয়ালমারী সার্বজনীন রক্ষা চণ্ডী মন্দির, আলফাডাঙ্গা ও মধুখালি কেন্দ্রীয় পূজা মন্দিরসহ তিন উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

[৪] বিভিন্ন মন্ডপে বক্তৃতাদানকালে ছাত্রলীগের সাবেক সভাপতি এড. লিয়াকত শিকদার বলেন, 'শারদীয় দূর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করতে আপনাদের মাঝে এসেছি। কুমিল্লার ঘটনা বিএনপি, জামায়াতের একটি সাজানো নাটক। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এটি একটি চক্রান্ত। এই ঘটনার সাথে জড়িতরা কোনভাবেই ছাড় পাবে না।'

[৫] তিনি আরো বলেন, 'এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে হাজার হাজার বছর ধরে হিন্দু মুসলিম সম্প্রীতির সাথে বসবাস করছেন। এই সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না।'

[৬] এ সময় তার সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, বোয়ালমারী পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, বোয়ালমারী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল কুমার সাহা প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়