শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০৬:২১ বিকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৬, স্বস্তির খবর মিলবে অক্টোবর শেষ ভাগে

শিমুল মাহমুদ: [২] শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি হয়েছেন ৯১ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৫ জন। বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৮৪৬ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৬১ জন।

[৩] চলতি বছরে এ পর্যন্ত ২১ হাজার ১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মোট আক্রান্তদের মধ্যে অক্টোবরে ২৮২১ জন, সেপ্টেম্বরে ৭৮৪১ জন, আগস্টে ৭৬৯৮ জন, জুলাইয়ে ২২৮৬ জন এবং জুনে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

[৪] এছাড়া, এ বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৮২ জনের মধ্যে চলতি মাসে ১৩ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে ১২ জন মারা গেছেন।

[৫] প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর বলেন, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই চারটি মাসকে ডেঙ্গুর মূল মৌসুম বলা হয়। আবহাওয়ার কারণে একটু সময় বেশি লাগছে। আশা করছি এ মাসের মধ্যে কমে আসবে। তবে আমাদেরকে মশক নিধন অভিযান চালিয়ে যেতে হবে। অন্যথায় সময় আরো দীর্ঘ হবে।

[৬] বিএসএমএমইউ’র রিউমাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, মশা না কমলে ডেঙ্গু কমবে না। ডেঙ্গু কমাতে হলে সারা বছর মশক নিধন কার্যক্রম চালু রাখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়