শিরোনাম
◈ ঢাকায় প্রথম নারী এসপি শামীমা, ১১ কর্মকর্তার পদায়ন ◈ সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয় তাই আপস করে জুলাই সনদে সই করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’বলে দাবি করলেন ডা. তাহের (ভিডিও) ◈ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষে ৩ দিন পর চালু হলো পাসপোর্টধারী যাতায়াত ও বাণিজ্য ◈ সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ ◈ বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? ◈ কানাডায় অসদাচরণের শিকার ইরান ফুটবল ফেডা‌রেশ‌নের প্রতি‌নি‌ধিদল  ◈ শ্রীলঙ্কা নারী দ‌লের কা‌ছে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজও হার‌লো বাংলা‌দেশ ◈ দেশজুড়ে কালবৈশাখীর শঙ্কা, হতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি ◈ সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০৫:৪৫ বিকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০৫:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০ অক্টোবর তালিবানের সঙ্গে মস্কোয় বিশেষ বৈঠকে অংশগ্রহণ করবে ভারত

ফাহমিদুল কবীর:[২] আফগানিস্তান নিয়ে আলোচনার জন্য আগামী বুধবার মস্কোয় বিশেষ বৈঠক ডেকেছে রাশিয়া। সেখানে উপস্থিত থাকার কথা তালিবান প্রতিনিধিদের। ফিনান্সিয়াল এক্সপ্রেস, এনডিটিভি

[৩]বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই বৈঠকে ভারতের প্রতিনিধিরাও থাকবেন। বৈঠকে যোগ দেওয়ার জন্য রাশিয়া আমন্ত্রণ জানিয়েছিল ভারতকে। ভারত সেই আমন্ত্রণে সাড়া দিয়ে মস্কোয় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

[৪] পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, মস্কোর বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ ছিলো। আমরা অংশগ্রহণ করবো। যুগ্মসচিব স্তরের কোনো কর্মকর্তাকে মস্কোয় পাঠানো হবে। যদিও এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

[৫]এর আগে সেপ্টম্বরে কাতারের দোহায় তালিবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলো ভারত। সম্পাদনা: সাকিবুল আলম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়