শিরোনাম
◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০৪:৫৪ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ১০:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১১ ঘণ্টা পর সচল হলো থ্রি ও ফোরজি মোবাইল ইন্টারনেট সেবা

মিনহাজুল আবেদীন: [২] সকাল থেকে এ সেবা বন্ধ ছিলো। বিকেল সাড়ে ৪টার দিকে পুনরায় সেবা চালুর বিষয়টি জানায় বিটিআরসি। রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানের গ্রাহকেরা এখন মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। ডিবিসি টিভি

[৩] বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রি. জে. এহসানুল করিম। ঢাকা পোস্ট

[৪] তিনি বলেন, ধীরে ধীরে কাজ চলছে, কিছুক্ষণের মধ্যেই সারা দেশে মোবাইল ফোনের ইন্টারনেট আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরবে।

[৫] এর আগে আজ ভোর পাঁচটা থেকে সারা দেশে মোবাইল ফোনে থ্রি-জি ও ফোর-জি সেবা বন্ধ হয়ে যায়। কারণ জানতে চাইলে সকালে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। হয়তো কোনো অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটা এড়ানো যায়নি। তবে আমার মনে হয়, সমস্যাটি বেশিক্ষণ থাকবে না। সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। জাগো নিউজ

[৬] মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের পক্ষ থেকে একটি এসএমএসে লেখা হয়েছে- ‌প্রিয় গ্রাহক, বন্ধ ফোরজি ও থ্রিজি সেবা ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করছি। সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত। বাংলানিউজ ২৪

[৭] কুমিল্লায় গত বুধবার সকালে কোরআন অবমাননার একটি অভিযোগ ছড়ানোর পর চাঁদপুরসহ বিভিন্ন জেলায় উপাসনালয়ে হামলা ও সহিংসতা ঘটে। প্রথমে কুমিল্লা ও পরে আরও কয়েকটি জেলায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। পরে শুক্রবার ভোর থেকে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়। ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়