শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ১১:০৮ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতে আইপিএল ফাইনালে মুখোমুখি কলকাতা ও চেন্নাই সুপার কিংস

স্পোর্টস ডেস্ক: [২] দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাইয়ের সামনে চতুর্থ শিরোপার হাতছানি। অন্যদিকে ওয়েন মরগানের কলকাতাকে ডাকছে তৃতীয় আইপিএল শিরোপা।

[৩] এর আগে একবারই আইপিএলের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। ২০১২ সালের সেই আসরে চেন্নাইকে হারিয়ে শিরোপা জিতে কলকাতা।

[৪] এ বছর এপ্রিলে আইপিএলের ১৪তম আসরটি শুরু হয়েছিল ভারতে। তবে বেশ কিছু খেলোয়াড় করোনা আক্রান্ত হওয়ায় এক মাসের মাথায় গত মে-তে আসরটি স্থগিত হয়ে যায়। সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে ফের মাঠে গড়ায় টুর্নামেন্ট।

[৫] আইপিএল স্থগিত হওয়ার সময় টেবিলের দ্বিতীয় স্থানে ছিল চেন্নাই। আবর আমিরাতে সেই স্থান ধরে রেখেই লিগ পর্ব শেষ করে দলটি। যদিও লিগ পর্বে নিজেদের শেষ তিন ম্যাচেই হার মানে দলটি। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে টেবিলের শীর্ষ দল দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে আসরের ফাইনাল নিশ্চিত করে চেন্নাই।

[৬] ভারত পর্বে কলকাতার অবস্থা মোটেও সুবিধাজনক ছিল না। সাত ম্যাচে মাত্র দুই জয়ে শেষ দিক থেকে দ্বিতীয় স্থানে ছিল দলটি। তবে সংযুক্ত আরব আমিরাতে নিজেদের শেষ সাত ম্যাচের পাঁচটিতেই জয় তুলে নেয় কলকাতা। নিশ্চিত করে চতুর্থ স্থানটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়