শিরোনাম
◈ পুরোনো চেহারায় শেয়ারবাজার, নিঃস্ব বিনিয়োগকারীরা ◈ আজ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিশ্বকাপে খেল‌তে না পারার হতাশা কাটিয়ে উঠছে ক্রিকেটাররা, বল‌লেন কোচ সিমন্স ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতা বাড়ায় নতুন কৌশল নিচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল অবকাঠামো লক্ষ্যবস্তু, বিশ্ব অর্থনীতিতে শঙ্কা ◈ অর্থ সংকট থাকলে সরকার বন্ড দিতে পারে: বিআইপিপিএ ◈ সরবরাহ সংকট কাটেনি, তেল নেই অনেক পাম্পেই ◈ যুদ্ধের ছায়া প্রবাসজীবনে, দেশে উদ্বেগে পরিবার ◈ বেসরকারি ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ ◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০৯:৪৩ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রয়েলের পরিবর্তে ডার্বি, মধ্যরাতের ঘটনা গড়াল থানায়

ডেস্ক রিপোর্ট: নাটোরের গুরুদাসপুরে ভুল করে রয়েলের পরিবর্তে ডার্বি সিগারেট দেওয়ায় বৃদ্ধ দোকানিকে মারধর করেছে তিন যুবক। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে গুরুদাসপুর বাজারের দরিদ্র চা দোকানি রাই কিশোর কর্মকারের কাছে প্রতিবেশী নারায়ণ চন্দ্র সরকারের ছেলে তুফান চন্দ্র ও তার দুই বন্ধু সিগারেট কেনে। ঐ সময় দোকানী ভুলবশত রয়েল সিগারেট না দিয়ে ডার্বি দেন। এতে ক্ষিপ্ত হয়ে তুফান ও তার বন্ধুরা বৃদ্ধকে গালাগাল ও মারধর করে। পরে প্রতিবেশীরা আহত বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসা দেয়।

গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন জানান, এ ব্যাপারে থানায় জিডি দায়ের হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়