শিরোনাম
◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০৮:৩৫ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিএসজি কোচ বললেন, দলবদলে এমবাপ্পের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ নেই

স্পোর্টস ডেস্ক: [২] পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ প্রসঙ্গে সংবাদমাধ্যমে খোলামেলা কথা বললেন। রেডিও মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন কোচ বলেন, এমবাপ্পে ভালো আছে। সে খুব মিশুক ও শান্ত একটা ছেলে। সবকিছু সম্পর্কে নিজের ভাবনায় সে পরিষ্কার এবং ফুটবল ভালোবাসে। ২২ বছর বয়সের তুলনায় সে খুব পরিণত।

[৩] যে সিদ্ধান্ত নেওয়া দরকার, কিলিয়ান তা নেবে এবং ক্লাব তাকে ধরে রাখার জন্য সবকিছু করবে। কারণ, আমরা ২২ বছর বয়সী বিশ্বের সেরা খেলোয়াড়দের একজনকে নিয়ে কথা বলছি।

[৪] গোল ডটকম জানায়, এ মৌসুম পর্যন্তই পিএসজির সঙ্গে চুক্তি এমবাপ্পের। এরপর তিনি ক্লাব ছাড়বেন কিনা সেটি নিয়ে কৌতূহল তুঙ্গে। সম্পাদনা : এল আর বাদল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়