শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ১২:৫৯ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ১২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজী নাসিরউদ্দিন আহমেদ: বাঙালির ২৪ বছরের সংগ্রাম মুসলমানদের জন্য আরেকটি পাকিস্তান বানানোর সংগ্রাম ছিলো না

গাজী নাসিরউদ্দিন আহমেদ : শুধু মুসলমানদের জন্য বাংলাদেশ রাষ্ট্র বানানো হয়নি। মুসলমানদের জন্য পাকিস্তান রাষ্ট্র বানানোর পর ২৪ বছরের অভিজ্ঞতা বলে সেটি রাষ্ট্র হিসেবে কার্যকর থাকে না। ধর্ম রাষ্ট্র ইসরায়েল অভ্যন্তরীণভাবে শক্তিশালী হলেও গোটা মধ্যপ্রাচ্যে এটি একটি স্থায়ী অস্থিতিশীলতা তৈরি করে রেখেছে। রাষ্ট্র কার্যকর না হওয়ার আলাপটি ভিন্ন বলে এখানে বিস্তারিত বলছি না। কথা হচ্ছে, বাঙালির ২৪ বছরের সংগ্রাম মুসলমানদের জন্য আরেকটি পাকিস্তান বানানোর সংগ্রাম ছিলো না।

সব ধর্মের মানুষের একসঙ্গে বাস করার আয়োজন ছিলো স্বাধীন বাংলাদেশ। সব নাগরিক বাংলাদেশে সমান। সে ক্ষুদ্র জাতিসত্তার একজন হোক, হরিজন হোক আর সৈয়দ বংশের মুসলমান হোক। সুতরাং এটি একটি মীমাংসিত বিষয়। ধর্মের জন্য বাংলাদেশ রাষ্ট্রে কেউ কারও ওপর আধিপত্য খাটাতে পারবে না। এখানে সব ধর্মের মানুষের একসঙ্গে থাকার বন্দোবস্তের বিরুদ্ধে যে দাঁড়াবে সে বাংলাদেশ রাষ্ট্রের শত্রু। তার সেই শাস্তি ভোগ করতে হবে। লাউড এন্ড ক্লিয়ার। Gayi Nasiruddin Ahmed-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়