শিরোনাম
◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ১০:৪৬ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ১০:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপূজায় শুভেচ্ছা জানাতে গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে নসরুল হামিদ বিপু

মনিরুল ইসলাম: [২] শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে বেড়াতে গেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

[৩] বৃহস্পতিবার দুপুরে প্রতিমন্ত্রী তার নির্বাচনী এলাকা ঢাকার কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মির্জাপুর গ্রামে রায়বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে যান। পরে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে দুপুরের খাবারও খান প্রতিমন্ত্রী।

[৪] নসরুল হামিদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত তিনটি ছবি দিয়ে লিখেছেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গয়েশ্বর দা’র বাড়িতে।

[৫] প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আমি ২৫ বছর ধরে রাজনীতি করি, তার (গয়েশ্বর) বাড়িতে প্রতিবারই যাওয়া হয়। তারাও তো আমার অনুষ্ঠানে আসেন। আমি তো সবার এমপি। আমি বিএনপিরও এমপি, আওয়ামী লীগেরও এমপি। সব দলের এমপি আমি। কেরানীগঞ্জের সব জনগণের এমপি আমি। প্রতিমন্ত্রী সরকারের। আমার কর্তব্য হচ্ছে, সবার অনুষ্ঠানে, সবার আমন্ত্রণে যাওয়া।

[৬] প্রতিমন্ত্রী বিএনপি নেতার বাড়িতে মিষ্টি উপহার নিয়ে গিয়েছিলেন। এ সময় গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ পরিবারের অন্যরা উপস্থিত ছিলেন।

[৭] এদিকে, গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এটা আমাদের এলাকার দীর্ঘদিনের সম্প্রতি। দূ্র্গা পূজা সার্বজনীন। বিপু এলাকার এমপি ও ছেলে। শুভেচ্ছা বিনিময় করতে আসায় তাকে ধন্যবাদ জানাই।

[৮] বর্তমান পরিস্থিতিতে গয়েশ্বর চন্দ্রের বাড়িতে যাওয়ায় প্রশংসা কুড়িয়েছেন নসরুল হামিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়