শিরোনাম
◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০৫:২৩ বিকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০৬:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় ঘটনায় ফেসবুকে উস্কানিদাতা ফয়েজসহ গ্রেপ্তার ৪৩, তদন্ত কমিটি গঠন

রুবেল মজুমদার : [২] চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন জানান, বুধবার রাতে নগরীর নানুয়ার দিঘির পাড় ও শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া যার ভিডিও দেখে খুব দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে তাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তার নাম ফয়েজ আহমেদ।

[৩] এর আগে বেলা ১২টার সময় নানুয়ার দিঘির পাড়ের পূজামণ্ডপ পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের।

[৫] বৃহস্পতিবার সকাল থেকে র‌্যাব, পিবিআই, সিআইডি, বিজিবির একাধিক টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

[৬] আবু সাইদ আল মাহমুদ স্বপন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশের সকল ধর্মাবলম্বী মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। কিন্তু কিছু দুষ্কৃতকারী উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। কুমিল্লায় পূজামণ্ডপে অনভিপ্রেত ঘটনা যে ঘটাক না কেন, তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

[৭] মঙ্গলবার রাতে নগরীর নানুয়ার দিঘিরপাড়ের একটি দুর্গাপূজার মণ্ডপে মূর্তির পায়ের নিচে কোরআন শরিফ রাখার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

[৮] বুধবার সকালে দুইজন ব্যক্তি ৯৯৯-এ কল করে পুলিশকে ঘটনাটি জানালে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পায়। কোতোয়ালি থানার ওসি আন্ওয়ারুল আজিম কোরআন শরিফটি উদ্ধার করে। এমন একটি ভিডিওও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

[৯] এনিয়ে বুধবার সকাল থেকে বিক্ষুব্ধ মানুষ নানুয়ার দিঘিরপাড়ে জড়ো হয়ে মিছিল করে। ওই এলাকায় কয়েক হাজার মানুষ জড়ো হয়ে দুটি মণ্ডপে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে।

[১০] কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

[১১] এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে সদস্যরা হলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সায়েদুল আরেফিন, সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ ও কুমিল্লা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন।

[১২] জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, গঠিত কমিটি বিষয়টি তদন্ত করে বৃহস্পতিবার থেকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ