শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০৩:২২ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০৩:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে পর্যটন কেন্দ্র ভ্রমণে ট্যুরিস্ট বাস সার্ভিস উদ্বোধন

স্বপন দেব: [২] মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে দেশি বিদেশি ট্যুরিস্টদের সুবিধার্থে বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (১৪ অক্টোবর ) দুপর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ট্যুরিস্ট বাস সার্ভিস এর উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।

[৪] এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সহকারী কমিশনার নুসরাত লায়লা নীরা পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেন,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জসিম উদ্দিন মাসুদসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাগণ,সাংবাদিক ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
প্রতিদিন দুটি বাস পর্যটন স্পটে যাওয়া আসা করবে বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে রয়েছে চা বাগান, প্রাকৃতিক ঝরনা মাধবকুন্ড জলপ্রপাত, লাউয়াছড়া জাতীয় উদ্যান, কুলাউড়ার গাজিপুর চা বাগানের গগণটিলা পাহাড়, খাসিয়া পল্লী, হাকালুকি হাওর, মাধবপুর লেক, সিতেশ বাবুর চিড়িয়াখানা, বাইক্কা বিলসহ দর্শনীয় স্থান।

[৫] প্যাকেজ-১ চা-বাগান, কুলাউড়ার গগণটিলা, মাধবপুর লেক, হাকালুকি হাওর জনপ্রতি ভাড়া ৩৫০ টাকা (দুপুরের খাবার ব্যতীত) জনপ্রতি ৪০০ টাকা (দুপুরের খাবারসহ)

[৬] প্যাকেজ-২ লাউয়াছড়া জাতীয় উদ্যান,মাধবপুর লেক, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন(সিতেশ বাবুর চিড়িয়াখানা) বাইক্ক্ বিল ভাড়া জনপ্রতি ৩৫০ টাকা (দুপুরের খাবার ব্যতীত), জনপ্রতি ৪৫০ টাকা (দুপুরের খাবার)।

[৭] প্রথম প্যাকেজের ট্যুরিস্ট বাস প্রতিদিন সকাল ৯টায় পর্যটক নিয়ে শ্রীমঙ্গল থেকে যাত্রা শুরু করবে বড়লেখায়। দ্বিতীয় প্যাকেজের বাস একই সময়ে বড়লেখা থেকে শ্রীমঙ্গলে যাত্রা শুরু করবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়