শিরোনাম
◈ ভারতের সঙ্গে নৌ-মহড়া শেষে ফেরার পথে মার্কিন টর্পেডো হামলা, নিহত ৮৭ ইরানি সেনা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপি-জামায়াতের সম্মতিতেই বাণিজ্য চুক্তি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভিভিআইপি ঘোষণা নিয়ে আলোচনা: ইউনূসের আগে কারা ছিলেন তালিকায় ◈ ইবি শিক্ষককে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা কর্মচারীর ◈ দেশের সব সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা ◈ এবার তুরস্কে হামলা করল ইরান ◈ সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশের কাছে কী প্রত্যাশা, জানালেন ইরানের রাষ্ট্রদূত ◈ চিকিৎসাসেবা সহজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন ‘ই-হেলথ’ কার্ড চালুর ◈ ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, কে পেলেন কোন দপ্তর

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০২:৩৯ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক ঘন্টার জন্য ডিসি হলেন সিরাজগঞ্জের প্রারম্ভা

সোহাগ হাসান: [২] ন্যাশনাল চিল্ড্রেন্স টাস্ক ফোর্সে (এনসিটিএফ) এর আয়োজন গার্লস টেক ওভার ২০২১ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ এর প্রতিকী ১ঘন্টার দায়িত্ব পালন করেন এনসিটিএফ এর শিশু সংসদ সদস্য প্রারম্ভা কাফি (১৬) ।

[৩] অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, সভাপতিত্ব করেন এনসিটিএফ সিরজাগঞ্জের সভাপতি মো. আসাদুজ্জামান নাদিম।

[৪] এ সময় প্রারম্ভা কাফি বলেন, আমি জেলা প্রশাসক হিসেবে আমার জেলাকে বাল্যবিয়ে, শিশু শ্রম, শিশু নির্যাতন সহ শিশুদের নানা সমস্যার সমাধন করতে কাজ করে যাব। পুরো জেলাকে শিশু বান্ধব জেলা হিসেবে গড়ে তুলব।

[৫] এ সময় জেলা প্রশাসক বলেন, আমাদেরকে আগামীর বিশ্বের সাথে টিকে থাকতে হলে নিজেদের দক্ষ করে তৈরি করতে হবে। তাই সকল ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন সমুন্নত রাখতে আমাদের নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার মনোভাব গড়ে তুলতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়