শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০২:৩৩ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০৪:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অচিরেই আবারও বিভক্ত হচ্ছে জাতীয় পার্টি!

আজাহার আলী সরকার: জাতীয় পার্টি নুতন একাংশের চেয়ারম্যান হতে পারেন সাবেক প্রেসিডে হুসেইন মোহাম্মদ এরশাদের স্ত্রী বিরোধীদলের নেতা রওশন এরশাদ এমপি এবং অন্য অংশের চেয়ারম্যান পদে বহাল থাকবেন বিরোধীদলীয় উপনেতা এবং জাপার চেয়ারম্যান জিএম কাদের এমপি । জিএম কাদের সাথে মহাসচিব পদে মুজিবুল হক চুন্নুও স্বপদেই বহাল থাকছেন। তবে রওশন এরশাদের নুতন কমিটিতে মহাসচিব হিসেবে সাবেক রাষ্ট্রদূত গোলাম মশীহ'র নাম শোনা যাচ্ছে।এই নুতন কমিটিতে কিছু প্রবীণ নেতা ছাডাও দু’সহস্রাধিক তরুন প্রজন্মের নেতা-কর্মীর সাথে তারা ইতোমধ্যেই যোগাযোগ করেছে।

জাতীয় পার্টির নতুন মহাসচিব নিয়োগ এবং জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের শূন্য পদে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদের।আর কয়েকদিন আগে এমপি মুজিবুল হক চুন্নুকে জাপার নুতন মহাসচিব নিয়োগ করা হয়েছে।

সূত্রমতে, সংরক্ষিত পদে মনোনয়ন এবং নুতন মহাসচিব নিয়োগে রওশন এরশাদের মতামতকে উপেক্ষা করার জের হিসেবে জাপা বিভক্ত হচ্ছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়