শিরোনাম
◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের ◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০১:১১ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরে ৩৯ কেজি গাঁজাসহ তিন মাদকব্যবসায়ী আটক

সাবরীন জেরীন: [২] মাদারীপুরে র‌্যাব-৮ এর ক্যাম্পের সিপিসি-৩ একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে বৃহস্পতিবার ভোর ৪ টার সময় ৩জন মাদক ব্যাবসায়ীকে আটক করে।

[৩] এসময় ৩৯ কেজি গাঁজা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি সাদা নোহা, ৪ টি মোবাইল, ৭টি সীমকার্ডসহ মাদক ক্রয়- বিক্রয়কৃত ৫,৫০০/- টাকাসহ জব্দ করা হয়।

[৪] বৃহস্পতিবার (১৪ অক্টোবর ) সকাল সাড়ে ১০টায় মাদারীপুর র‌্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানায়,পূর্বের গোয়েন্দার মাধ্যমে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে শেখ হাসিনা মহাসড়কের আসমত আলী খান সেতুর টোল প্লাজার পূর্বপার্শ্ব হতে ঢাকা মেট্রো-চ-৫৩-৯৩৫১ নম্বরের একটি সাদা নোহা তল্লাশী করে মোঃ আল আমিন(৩২),কাজী আরিফ(২৩), মোঃ শরিফুল ইসলামসহ মোট ৩জনকে মাদকদ্রব্য গাঁজাসহ হাতে নাতে আটক করেন।

[৫] আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কুমিল্লাা জেলার বাসিন্দ, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা-চাঁদপুর ঘাট ব্যবহার করে গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক পরিবহণ করে আসছিল। উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়