শিরোনাম
◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে ◈ ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে পা‌কিস্তান ৯ মার্চ বাংলাদেশে আসছে, সূচি ঘোষণা বিসিবির ◈ চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো কি না, প্রশ্ন জামায়াত আমিরের

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ১২:৫৪ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রবারণায় নন্দন কানন বৌদ্ধ মন্দিরের চতুর্পাশে সিসি ক্যামেরা দ্বারা নজরদারি করা হবে

রাজু চৌধুরী : [২] আসন্ন প্রবারণা পূর্ণিমায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের সাথে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

[৩] আজ বুধবার বেলা ১২ টায় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ শামসুল হক। এতে আগামী ২০ অক্টোবর বৌদ্ধদের দ্বিতীয় অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমায় সুষ্ঠু, সুন্দর, নিরাপদে, নিভীগ্নে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পরিবেশে পূজাধী ও ফানুস উত্তোলন উৎসব সুসম্পন্ন করতে প্রশাসনের পক্ষে সার্বিক ব্যবস্থাপনা গ্রহণ করার লক্ষ্যে মতবিনিময় করেন।

[৪] সভায় চট্টগ্রামের বিভিন্ন থানায় অবস্থিত বৌদ্ধ বিহার সমূহে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আগত পূর্ণার্থীদের প্রতি স্বচ্ছ প্লাস্টিক বক্স’র মাধ্যমে পূজার সামগ্রী আনার জন্য এবং বাধ্যতা মূলক মাক্স পরিধান করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয় এবং নন্দন কাননস্থ বৌদ্ধ মন্দির চত্বর এলাকার চতুর্পাশে যথা চেরাগী পাহাড় মোড়, বোস ব্রাদার্স মোড়, এনায়েত বাজার মোড়, লাভ লেইন মোড় সমূহে বিকাল ৪ টার পরে ফানুস উত্তোলন দেখার জন্য কার, মোটর সাইকেল সহকারে আগত বিভিন্ন সম্প্রদায়ের সাধারণ জনগণকে কার এবং মোটর সাইকেল পরিহার করা ও অতিথিদেরকে বিশেষভাবে উপরোক্ত নির্দেশনা মেনে চলার জন্য প্রশাসন এবং সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়।

[৫] আইন শৃৃঙ্খলা রক্ষার জন্য উল্লেখিত এলাকা সমূহ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত রাখার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার কথা জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়