শিরোনাম
◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ১১:০৪ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তীব্র নিন্দার বিলাপ...

সাইফউদ্দিন আহমেদ নান্নু, আমাদের মিডিয়া চাইলে একটি বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করতে পারে।

বিষয়টি হচ্ছে, ১৯৭২ সাল থেকে ২০২১ সালের কুমিল্লার ঘটনাটি পর্যন্ত সারাদেশে কতগুলো পূজামণ্টবে হামলা, ভাঙচুর, প্রতিমা ভাঙার ঘটনা ঘটেছে আর এই ভাঙচুর, হামলাকে কেন্দ্রে করে কতগুলো সাম্প্রদায়িক সহিংসতা ঘটেছে।

সব ঘটনা পাওয়া যাবে না, কিন্তু যেগুলোর ক্ষেত্রে মামলা, জিডি হয়েছে সেগুলোর হিসাবতো পাওয়া যাবার কথা।
কথা শেষ হয়নি।

আসল কথাটায় আসি, এই অনুসন্ধানে যেটি সবচেয়ে সহজে পাওয়া যাবে এবং সবচেয়ে জরুরী বিষয় তা হল গত ৪৯ বছরে এই বিষয়ে মোট কতগুলো মামলা হয়েছে, আর সেসব মামলায় কয়জনের সাজা হয়েছে।

আমি বাজি ধরে বলতে পারি, ৯৯ ভাগ ক্ষেত্রেই প্রতিমা ভাংচুর,পূজামণ্ডপে হামলার মামলাগুলো রায়ের তারিখের মুখই দেখতে পায়নি, শাস্তিতো দূরের কথা।

এই ইস্যুতে সীমাহীন বিচারহীনতা,শাস্তি না হওয়ার কারণেই বার বার কুমিল্লা, রামু, নাসিরনগরের মত ঘটনা ঘটে চলেছে।
এসব ক্ষেত্রে দুটি চক্র মিলে অপকর্ম ঘটায়। কেন ঘটায়,সেটি আরেকটি বিশাল অধ্যায়। যা বলছিলাম, একটি চক্র মাঠে থেকে ঘটনা ঘটায় আর আরেকটি চক্র আড়ালে বসে ছক কাটে এবং যারা ঘটনা ঘটায় তাদের ছায়া দেয়, টাকা দেয়, রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক সাপোর্ট দেয়। মাঠের চক্রটি মাঝে মধ্যে ধরা পরে, কিন্তু নেপথ্যচক্রের প্রভূরা থাকেন ধরাছোঁয়ার বাইরে ধোয়া তুলশীপাতা,শুদ্ধ পুরুষ হয়ে।

যতদিন না এইসব নেপথ্যের মাথাগুলোকে ধরতে পারবেন ততদিন মৌসুমী " তীব্র নিন্দা"র বিলাপ চলতেই থাকবে। লাভ হবে না কিচ্ছু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়