শিরোনাম
◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে ◈ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনা‌লে আজ বাংলা‌দেশ ও ভারত মু‌খ্মেু‌খি ◈ ট্রাম্প‌কে চ‌্যা‌লেঞ্জ জানা‌তে উপসাগরীয় দেশগু‌লোর আট সেতু উ‌ড়ি‌য়ে দে‌বে ইরান

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ১২:৩০ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উদ্দেশ্যমূলকভাবে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: র‍্যাব ডি‌জি

সুজন কৈরী: [২] বুধবার সন্ধ‌্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও রমনা কালী মন্দিরে গৃহিত নিরাপত্তামূলক ব্যবস্থাদি পরিদর্শন ক‌রেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

[৩] র‍্যাব ডি‌জি উপস্থিত হিন্দু সম্প্রদায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ ও উপস্থিত অন্যান্য সকলের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

[৪] তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশে সকল সম্প্রদায়ের মানুষ মুক্ত পরিবেশে ও নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার–অনুষ্ঠানাদি পালন করে। কোনও দুষ্কৃতিকারী বা উস্কানিদাতা যদি উদ্দেশ্যমূলকভাবে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে র‍্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

[৫] র‍্যাব মহাপরিচালকের পরিদর্শন ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারিতে এ সময় উপস্থিত সনাতন সম্প্রদায়ের মানুষজন আশ্বস্ত হন। র‍্যাবের গৃহিত নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি জ্ঞাপন করে হিন্দু সম্প্রদায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ র‍্যাব মহাপরিচালককে ধন্যবাদ জ্ঞাপন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়