শিরোনাম
◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৯:২৭ রাত
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৯:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলনমেলা

আল আমীন: বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার ১৩ অক্টোবর বিকাল ৩ টায় ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব মিলনায়তনে উৎসব মুখর পরিবেশে সাংবাদিকদের মিলনমেলায় পরিনিত হয় অনুষ্ঠান স্থল। ময়মনসিংহ বিভাগের চার জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন আনন্দঘন এই অনুষ্ঠানে। মিষ্টি মুখ ও কেক কেটে দিনটিকে স্মরনীয় করে রাখে সংগঠনের নেতৃবন্দরা।

অনুষ্ঠানে অতিথি ছিলেন বিভাগীয় প্রধান প্রাণিবিদ্যা বিভাগ সরকারী আনন্দ মোহন কলেজ প্রফেসর ড: মোঃ তোফাজ্জল হোসেন। তিনি তার বক্ত্যবে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের কার্যক্রমের প্রশংসা করেন এবং সফলতা কামনা করে বলেন, ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব খুব দ্রুত এগিয়ে যাবে। ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর এই আয়োজন খুবই সমৃদ্ধ এবং চমৎকার। আগামী দিনেও এমন উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর সভাপতি, দৈনিক মাটি ও মানুষ পত্রিকার সম্পাদক-প্রকাশক, গণমাধ্যম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট-এর মহাপরিচালক একেএম ফখরুল আলম বাপ্পী চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব-এর সম্পাদক এইচএম ফারুক।

মূখ্য সমন্বয়ক স্বাধীন চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব এর সহ-সভাপতি ও দৈনিক শাশ্বত বাংলার নির্বাহী সম্পাদক প্রদীপ কুমার ভৌমিক, সহ-সভাপতি মোহনা সংবাদ.কম প্রধান সম্পাদক মুনীর চৌধুরী, সহ-সভাপতি ও দৈনিক ময়মনসিংহ প্রতিদিন প্রকাশক ড. মোঃ ইদ্রিস খান, সহ-সভাপতি ও দৈনিক শাশ্বত বাংলা সম্পাদক আজগর হোসেন রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও জনতার আদালত.কম এর ময়মনসিংহ ব্যুরো প্রধান আব্দুল কাদের চৌধুরী মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন প্রান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক উর্মি বাংলা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক সুমন ভৌমিক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনদৈনিক আমাদের নতুন সময় ময়মনসিংহ প্রতিনিধি আব্দুল্লাহ আল আমীন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক এটিএম মনিরুজ্জামান মনির, নির্বাহী সদস্য নাসরিন সুলতানা, অর্থ সম্পাদক শরাফত আলী শান্ত, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি ফজলুল হক, সাংবাদিক মোঃ কামাল, সাংবাদিক নজরুল ইসলাম মিন্টু, পূর্বধলা উপজেলা প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাংবাদিক বাপ্পী দাস, ত্রিশাল রিপোর্টার’স ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন,দীপক চন্দ্র দে, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সাংবাদিক শরৎ সেলিম, সাংবাদিক ফয়জুল্লাহ, শেখ সাদি মাসুম, কবি সাংবাদিক রোকসানা আক্তার, সাংবাদিক দারা উদ্দিন দারা প্রমুখ।

  • সর্বশেষ