শিরোনাম
◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের বৈঠক রাতে ◈ মৃত ২৯ শিশুর মধ্যে হাম নেই: রামেক শিশু বিভাগের প্রধানের দাবি ◈ যুদ্ধের প্রস্তুতি জোরদার, মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন স্পেশাল ফোর্স ◈ ৯ মাসের পরিবর্তে ৬ মাস বয়সী শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য অধিদপ্তর ◈ ভিসা ফি দ্বিগুণ, কড়াকড়ি নিয়মে চাপে বাংলাদেশি শিক্ষার্থী: অস্ট্রেলিয়ায় অনিশ্চয়তা বাড়ছে! ◈ খেলোয়াড় জীবনে রাজনৈতিক দলের সদস্য হবেন না, প্রধানমন্ত্রীর আহ্বান

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০১:৫০ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৪৩তম বিসিএসের প্রিলিতে মানতে হবে ৮ শর্ত

মাজহারুল ইসলাম: [২] আগামী ২৯ অক্টোবর এই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ টাইপের এ পরীক্ষায় বই-পুস্তক, সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ কোন ডিভাইস, গহনা ও ব্যাগসহ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা নিষেধ এবং শাস্তিযোগ্য অপরাধ বলে বুধবার কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে জানানো হয়। বাংলানিউজ২৪

[৩] পরীক্ষা কেন্দ্রের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে তল্লাশির মধ্য দিয়ে প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষার দিন উল্লিখিত নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার জন্য সব প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে।

[৪] পরীক্ষার সময় প্রার্থীদের কানের ওপর কোন আবরণ রাখবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোন ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ পূর্বাহ্ণে কমিশনের অনুমোদন দিতে হবে।

[৫] পরীক্ষার কেন্দ্রে কোনো প্রার্থীর কাছে এসব নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪ এর বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে কর্ম কমিশন কর্তৃক গৃহীতব্য সব নিয়োগ পরীক্ষার জন্য ওই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়