শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ১২:৪৭ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউটিউবে সক্রিয় রয়েছেন শাবনূর!

ইমরুল শাহেদ: খ্যাতিমান অভিনেত্রী শাবনূর সুদূর অস্ট্রেলিয়ায় থাকলেও দেশের ভক্ত-অনুরাগীদের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন বিভিন্ন ডিজিটাল মাধ্যমে। গত দুদিন আগে তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এটি একটি চলচ্চিত্র গানের ভিডিও। তার হয়ে একটি ফ্যান ক্লাবও সক্রিয় রয়েছে। তারা শাবনূরের বিভিন্ন ছবি ও নানা খুঁটিনাটি ফেসবুকে পোস্ট করে তাকে উজ্জীবিত রেখেছেন। শাবনূরের মা একবার এ রিপোর্টারকে বলেছিলেন, ‘খুব তাড়াতাড়িই মুম্বাইয়ের একটি ছবির মাধ্যমে শাবনূর দর্শকের সামনে আসবেন।

এজন্য জিম করে নিজেকে সে প্রস্তুত করছে।’ এরপর অনেকদিন অতিবাহিত হয়েছে। এই বিষয়ে আর কোনো আপডেট পাওয়া যায়নি। তবে একটা সংবাদ পাওয়া গিয়েছিল যে, শাবনূর একটি নতুন ছবিতে কাজ করবেন। তার একটা লুকও প্রকাশ পেয়েছিল ফেসবুকে। পরে জানা যায় সেটা ফেইক ছিল। কিছুদিন আগে শাবনূর বলেছিলেন, তার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেছে। এরপর তিনি সেটা ফেরত পেয়েছেন কিনা সেটা আর জানানো হয়নি। তবে ইদানিং তাকে ফেসবুক এবং ইউটিউবে সক্রিয় থাকতে দেখা যাচ্ছে। সেটা আসল না ফেইক সেটা জানা না গেলেও আইডিগুলো থেকে শাবনূরকেই পাওয়া যাচ্ছে।

তারকাদের নামে অনেক আইডি থাকে। এর মধ্যে কোনটা আসল আর কোনটা নকল বুঝা মুশকিল। শাবানা, ববিতা বা চম্পার কোনো ফেইসবুক আইডি নেই। অথচ তাদের নামে কিছু আইডি ফেসবুকে সক্রিয় আছে। ক’দিন আগে ববিতা অভিযোগ করেছেন, ফেইক আইডির জ্বালায় তিনি অতিষ্ঠ আছেন। শাবনূরের কাছ থেকে অবশ্য এ বিষয়টি যাচাই করার কোনো উপায় নেই। শাবনূরের সঙ্গে এ রিপোর্টারের শেষ বার কথা হয় মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবির একটি অনুষ্ঠানে। তিনি তখন বলেছিলেন, তিনি অস্ট্রেলিয়া যাচ্ছেন। ফিরে এসে নতুন খবর দেবেন। এরপর তিনি আর এখনো ফিরে আসেননি। কবে আসবেন সেটাও নিশ্চিত নয়।

  • সর্বশেষ