শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ০৭:৫৯ বিকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উদ্ধারকাজে নদীতে নেমে ডুবুরির মৃত্যুর ঘটনায় পরিবার পেল ১০ লাখ টাকা

মাসুদ আলম: [২] মঙ্গলবার উদ্ধারকাজে অংশ নিয়ে মারা যাওয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডুবুরি আব্দুল মতিনের স্ত্রীর হাতে চেক তুলে দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন।

[৩] গত ২৮ আগস্ট দিনাজপুরের পুনর্ভবা নদীতে ডুবে যাওয়া ব্যক্তিকে উদ্ধারে নামার পর পানির নিচে কোনো কিছুতে আটকে যায় ডুবুরি আব্দুল মতিনের লাইফ লাইন। ফলে ওপরে অপেক্ষমান সহকর্মীরা তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেননি। একপর্যায়ে সহকর্মীরা তার বিপদ অনুমান করে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৪] সাজ্জাদ হোসাইন বলেন, এটি আব্দুল মতিনের পরিবারের জন্য কোনো ক্ষতিপূরণ নয়। আমরা মতিনের বীরোচিত মৃত্যুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং এ চেক প্রদানের মাধ্যমে তার পরিবারকে জানাতে চাই যে, আমরা তার পরিবারের সঙ্গে আছি।

[৫] একই অনুষ্ঠানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ফায়ার সার্ভিসের তিনজন সদস্যের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। এছাড়া আরমানিটোলার অগ্নিদুর্ঘটনায় অগ্নিনির্বাপণের সময় আহত ফায়ার ফাইটার বিষ্ণুপদ মিস্ত্রির হাতেও অনুদানের চেক তুলে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়